Header Ads Widget


 

একজন প্রকৌশলীর পরিচয়।

একজন ইঞ্জিনিয়ারকে একজন সাংবাদিক প্রশ্ন করলেন, প্রকৌশলী হওয়ার জন্য আপনি কেন গর্ববোধ করছেন?

তিনি হাসলেন এবং বললেন, একজন আইনজীবীর আয় বাড়ে দেশে খুনাখুনি, অপরাধ ও মামলা বৃদ্ধির সঙ্গে। আর একজন ডাক্তারকে যদি জিজ্ঞেস করেন কেমন আছেন? যদি উত্তর পান ভাল নেই, মানে দেশের মানুষের রোগ শোক হচ্ছে না। তাই উনার মন খারাপ। কারণ ডাক্তারের আয় বাড়ে মানুষের অসুস্থতা বৃদ্ধির সঙ্গে।

কিন্তু একজন প্রকৌশলীর আয় বৃদ্ধি পায় মানুষের এবং জাতির সমৃদ্ধির সঙ্গে। দেশ এগিয়ে গেলে সব ধরনের অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড বাড়ে, আমাদের আয়ও বাড়ে। সে কারণে আমরা গর্ব অনুভব করছি।

আর দেখেন ডাক্তার তার আইডেনটিটির জন্য গলায় বা হাতে স্টেথোস্কোপ লাগিয়ে রাখে। আইনজীবী হাতে ফাইল রাখে। শিক্ষক খাতা কলম চক নিয়ে থাকে। আপনারা সাংবাদিকরাও কম না। গলায় ক্যামেরা বা হাতে কলম নিয়ে রাখেন। কিন্তু আমাদের কিচ্ছু লাগে না। আমাদের সব কিছু থাকে মাথার ভেতর। সেটাই একজন প্রকৌশলীর পরিচয়।

Post a Comment

0 Comments