Header Ads Widget


 

মুফতি কাজী ইব্রাহিম

বাংলাদেশে যদি প্রখর মেধাসম্পন্ন ব্যক্তিদের তালিকা করা হয়,আমার মনে হয় মুফতি কাজী ইব্রাহিম সেই তালিকার প্রথম সারিতেই থাকবেন।

মাত্র ৩৬ দিনে তিনি পুরো কুরানুল কারীম মুখস্ত করেছেন।তাছাড়া বক্তব্য যখন দেন,সরাসরি আরবি ইবারত উল্লেখসহ এত বেশি রেফারেন্স দিয়ে কথা বলতে আমি আর ।
সেজন্য শাইখকে আল্লাহর জন্য ভালোবাসি।

কিন্তু কিছুদিন যাবত তিনি বেশকিছু বিষয়ে বিতর্কিত কথা বলে চলেছেন।
যেমন কিয়ামত,ইমাম মাহদি,মহাবিশ্ব ইত্যাদি বিষয়ে।

আমিও জানি যে তিনি হয়তো নিজে গবেষণা করে কথাগুলো বলছেন।সেজন্য তাঁর ভুলগুলো আল্লাহ মাফ করুন।
কিন্তু শাইখের উচিত হবে বিতর্কিত বিষয়গুলো এতটা নিশ্চয়তার সাথে নির্দিষ্ট করে না বলা।
যেমন পৃথিবী আর এত বছর থাকবে,ইমাম মাহদি এত সালে আত্মপ্রকাশ করবে,নতুন কোনো মহাদেশের সন্ধান ইত্যাদি,,,,,,,,,,,

শাইখের সাথে আমাদের দেশের আরো বড় বড় স্কলার যারা উঠাবসা করেন,তাঁদেরও উচিত হবে শাইখের সাথে এবিষয়গুলো নিয়ে কথা বলা।তাঁর এই ভুলগুলো শুধরে দেয়া।

প্রসঙ্গত আরো একটি কথা বলে রাখি,
আমাদের দেশের আহলে হাদিস অনেক ভাইয়েরা শাইখের এসব বক্তব্যের কারণে তাঁকে নিয়ে খুবই ট্রল করে চলেছেন।
মূলত এর কারণ হলো শাইখ এখন নিজেকে সব দল থেকে মুক্ত করে নিজেকে মুসলিম পরিচয় দেন সেজন্যই..!!

অথচ যারা বিরোধিতা করছেন তাঁদের আইডি ঘুরলেও দেখা যাবে তাঁরা ইতিপূর্বে শাইখের বহু বক্তব্য শেয়ার করেছেন।এবং এখন পর্যন্তও আহলে হাদিস শাইখদের সাথে একইসাথে কাজী ইব্রাহিম শাইখও সভা-সমাবেশ করে থাকেন।
সুতরাং দয়া করে হিংসার বশবর্তী হয়ে বিরোধিতা না করে,কল্যাণকামী হোন।
আল্লাহ পাক আমাকে,শাইখকে এবং সবাইকে সঠিক পথের উপর কায়েম রাখুন।।

Post a Comment

0 Comments