ঢাকা ২০ আসন ধামরাই উপজেলাবাসীকে মন্ত্রী উপহার দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ ।
.
পূর্ব পাকিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী ও এরশাদ সরকারের প্রধানমন্ত্রী জনাব আতাউর রহমান খান এবং বঙ্গবন্ধুর আওয়ামী লীগের মন্ত্রীসভার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন জনাব এ আর মল্লিক সাহেব। তাদের মৃত্যুর পর ধামরাইবাসী ঢাকা সংলগ্ন ঢাকা ২০ আসনে আর কোন মন্ত্রী পাননি এটা খুবই দুঃখজনক কারণ বর্তমান মাননীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব বেনজীর আহমেদ মাননীয় প্রধান মন্ত্রীর আস্থা ভাজন এবং খুবই নিকটজন এবং পরীক্ষিতও বটে।ছাত্র রাজনীতি থেকে শুরু করে মুক্তি যুদ্ধে অংশগ্রহণসহ দীর্ঘ ৫০ বছর আওয়ামী লীগের রাজনীতির সাথে তিনি জরিত আছেন। বহু সংগ্রাম, ত্যাগ তিতিক্ষা ও প্রতিকুলতার মাঝেও তিনি আওয়ামী লীগকে আঁকড়ে ধরে রেখেছেন।ধামরাই বিএনপি এর ঘাটি বলে পরিচিত ছিল, সেই দুর্গ ভেঙ্গে ব্যারিস্টার জিয়াউর রহমান খান এর মতো হেভিওয়েট ও ৪ বার নির্বাচিত সংসদ সদস্যকে বিপুল ভোটে পরাজিত করে বেনজীর আহমেদ এক নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করে দলীয় নেত্রিকে সংসদ সদস্যপদ উপহার দেন।
.
ধামরাই এর রাজনীতিতে সাবেক মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী জনাব আতাউর রহমান খান এর পড়ে অনেকেই ধামরাই রাজনীতির অঙ্গনে এসেছেন ও সংসদ সদস্যও হয়েছেন কিন্তু বেনজীর আহমেদ এর রাজনীতির ৫০টি বছর ধামরাইসহ ঢাকা জেলা আওয়ামী লীগকে তিলে তিলে গরে তুলেছেন। এক্ষেত্রে তার সহযোগী হিসেবে বর্তমান ধামরাই থানা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য জনাব আবদুল মালেক ও ধামরাই থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সাখাওয়াত হোসেন সাকু সহ অনেক নেতাই বেনজীর আহমেদ কে সহযোগিতা করেছেন। এর ফলে জনাব বেনজীর আহমেদ ধামরাই আওয়ামী লীগ কে পরিপূর্ণ ও শক্ত ঘাটি হিসেবে পরিনত করেছেন। যার কারনে ধামরাই তে ১৭ টি ইউনিয়নের মধ্যে ১৬টি চেয়ারম্যান ও ১টি পৌরসভা চেয়ারম্যান উপহার দিয়েছেন, সেইসাথে তিনি নিজে ২বার সহ টানা ৩বার ধামরাই এর আওয়ামী লীগের সংসদ সদস্যপদ উপহার দিয়েছেন।
.
বিগত সংসদ নির্বাচনে দেখা গেল যে ৪ বার নির্বাচিত সংসদ সদস্য জনাব ব্যারিস্টার জিয়াউর রহমান খানকে মনোনয়ন দিয়ে আবার তাকে বাদ দিয়ে টাকার বিনিময়ে বিএনপি টিকেট বানিজ্য করে তার পরিবর্তে অন্য একজনকে প্রার্থী করেছে, তখন আমি অধিকতর যোগ্য এবং সর্বজন স্বীকৃত প্রার্থী ধামরাই এর সকলের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব, গণমানুষের নেতা জনাব বেনজীর ভাইকে সমর্থন ও তার জন্য প্রকাশ্যে নির্বাচন করি।
.
ধামরাইবাসীর সর্বজনশ্রদ্ধেয়, প্রজ্ঞা, শিক্ষা ও ন্যায় পরায়নতার অধিকারী, বায়রার মতো সংগঠনে ৩ বার নির্বাচিত হয়েছেন জনাব বেনজীর আহমেদ। প্রতিবারই মাননীয় প্রধানমন্ত্রী বিদেশে সফরের সময় বেনজির আহমেদ কে সফর সঙ্গী হিসেবে নিয়েছেন এটাও ধামরাইবাসীর জন্য গর্বের বিষয়। মাননীয় প্রধান মন্ত্রীকে বিশেষ ভাবে বিনীত অনুরোধ করবো, আমি সাবেক মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী জনাব আতাউর রহমান খান এর পরিবারের একজন সদস্য, আমার দীর্ঘ ৩০ বছরের ধামরাই রাজনীতির অভিজ্ঞতার আলোকে বলছি, বেনজীর আহমেদ ভাই সকল শিক্ষা, প্রজ্ঞা ও রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি। রাজধানীর সন্নিকটে ঢাকা জেলার দলীয় কর্মকাণ্ডকে আরও শক্তিশালী ও বেগবান করতে হলে তার মতো অভিজ্ঞ রাজনীতিবিদকে মন্ত্রী হিসেবে ধামরাই বাসী তাকে দেখতে চায়। তার বিনিময়ে তিনি ধামরাই সহ ঢাকা জেলার সকল আসনেই দলীয় সংসদ সদস্য উপহার দিবেন। এই অনুরোধ ধামরাই এর আপমর জনসাধারণের।
.
ধামরাইতে বেনজীর আহমেদ এমপি শুধু দলীয় সাংসদই নন তিনি সবার নিকটই প্রাণ প্রিয় ব্যক্তিত্ব ও জনসাধারণের শ্রদ্ধাভাজন নেতা। এই সুযোগ্য রাজনীতিবিদ, ক্ষনজন্মা পুরুষ পেতে হলে যুগের পর যুগ অপেক্ষা করতে হয়। সাবেক মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী জনাব আতাউর রহমান খান এর পর বেনজীর আহমেদ কেই তার পরবর্তী সুযোগ্য ব্যক্তি হিসেবে আমি এবং ধামরাইবাসী মনে করে। তাকে আমি স্যালুট করি এই জন্য যে করোনা ও বন্যায় জীবনের ঝুঁকি নিয়ে নিজেই প্রতিটি ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন এবং ধামরাই এর উন্নয়নমুলক কাজ অনেক এগিয়ে নিয়েছেন এবং কাজ অব্যাহত রেখেছেন যাহা বিরল ও দৃষ্টান্তমুলক। আমি তাহার দীর্ঘায়ু কামনা করি।
.
---------------- মহসীন খান
সাবেক চেয়ারম্যান, আমতা



0 Comments