Header Ads Widget


 

 এটা দেখে আপনি তিন মাথা ওয়ালা সাপ ভেবে চমকে উঠতে পারেন। ছবিটি মায়ানমার থেকে প্রকাশিত হয়। 


এর নাম হলো আটলাস মথ (Atlas Moth)।


আটলাস মথ (Atlas Moth) পৃথিবীর বৃহত্তম পোকামাকড়গুলির মধ্যে একটি, যার ডানাগুলির দৈর্ঘ্য 27 সেন্টিমিটার পর্যন্ত প্রসারিত হতে পারে। যা মানুষের হাতের তালুর চেয়েও প্রশস্ত। এবং এই প্রজাতির শুঁয়োপোকাগুলি 12 সেন্টিমিটার লম্বা হয়। 


এটি এর সৌন্দর্য, ডানাগুলির প্রশস্ততার কারণেই বেশি বিখ্যাত। 


তারা দিনের বেশিরভাগ সময় শক্তি সংরক্ষণের জন্য বিশ্রামে কাটান কেবল রাতে সঙ্গীর সন্ধানে বেরুবে বলে। এটলাস মথ এর শুঁয়োপোকা দারুচিনি, সাইট্রাস ফল, পেয়ারা এবং জামাইকান চেরি গাছ খায়।



 ছবিটির দিকে তাকালে দেখা যাবে, মথটির ক্যান্টোনিজ নামক সাপের মাথার মতো দেখতে ডানাগুলির আকৃতি একটি মারাত্মক কোবরার মাথার মত দেখাচ্ছে। আর এই ডানার সাহায্যেই এরা মূলত তাদের জন্য ক্ষতিকর/বিপজ্জনক প্রানীদের ভয় পাইয়ে থাকে। যখন কোনো শিকারী প্রানী এর সামনে পরে যায় তখনই এর ডানাগুলো নাড়তে থাকে আর ওই শিকারী প্রানী সেটাকে সাপ ভেবে পালিয়ে যায়।


 এভাবে প্রতিটি জীবের দিকে তাকালে এমন কিছু প্রতিরক্ষা ব্যাবস্থা দেখা যায় যা সত্যিই বিষ্ময়ে হতবাক করে দেওয়ার মতো।

Post a Comment

0 Comments