Header Ads Widget


 

সৌদি আরব নতুন ও পুরাতন এবং নতুন ভিসা প্র‌সে‌সিং সংক্রান্ত যে কোন তথ্য জানার জন্য ইনবক্স এ যোগাযোগ করতে পারেন।

 সৌ‌দি আরবগামী নতুন এবং পুরাতন ভিসাধারী ভাই‌য়েরা গত কাল থে‌কে এক‌টি বিষয় নি‌য়ে সবার ম‌ধ্যে কৌতুহল সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে যে, গত কাল কিছু ভিসা স্ট‌াম্পিং হ‌য়ে‌ছে সেটা নিয়ে অনেকের ম‌নে এক‌টি প্রশ্ন জেগেছে যে গতকাল যে ভিসাগু‌লি স্ট‌াম্পিং হ‌য়েছে সেগু‌লো নতুন ভিসা নাকি পুরাতন ভিসা ?


আর সেটা বুঝার জন্য আপনা‌কে আগে জান‌তে হ‌বে নতুন ভিসা আর পুরাতন ভিসা সম্পর্কে।


প্রথম:  সৌদি আরব থেকে এক‌টি ভিসা ইস্যুর তারিখ থেকে দুই বছর মেয়াদ থাকে, যেটাকে আমা‌দের ভাষায় (এজেন্সি) মাদার ভিসা বলে থাকি উক্ত ভিসায় এক বা একা‌ধিক ভিসা থাক‌তে পা‌রে। এখন এই দুই বছরের মধ্যে অবশ্যই আপনা‌কে পাস‌র্পো‌টে ভিসা স্টাম্পিং করতে হবে । এই  সম‌য়ের মধ্যে একা‌ধিক বার ভিসা পাস‌পোর্ট এ স্ট‌াম্পিং করা‌নো যা‌বে (অবশ্যই প্রথমে আ‌গের ভিসা ক্যা‌ন্সেল কর‌তে হ‌বে)

 

দ্বিতীয়:  ভিসা পাসর্পো‌টে স্টাম্পিং হওয়ার পর নব্বই দিন মেয়াদ থাকে। অথাৎ এই সম‌য়ের ম‌ধ্যে ভিসাধারী‌কে অবশ্যই সৌ‌দি আরব এ গমন করতে হবে।


তৃতীয়: এখন য‌দি ভিসা কেনন্সল করা লা‌গে সে ক্ষে‌ত্রে মোয়াচ্চাচ্ছা (যে কোন লেবার ভিসা, ক‌ফি শপ ভিসা, মাজরা ভিসা ইত্যা‌দি) ভিসা গু‌লি কেনন্সল করলে ওকালা কেনন্সল হয় না আর হাউজ ভিসা (আ‌মেল ম‌ঞ্জিল, ড্রাইভার, তাব্বাত ম‌ঞ্জিল, হা‌রেস) ভিসা গু‌লি ক্যান্সেল কর‌লে ওকালা ক্যা‌ন্সেল হ‌য়ে যায় এবং এই ভিসাগু‌লির প্রসেস বেশ জটিল, সময় সাপেক্ষ ও ব্যয়বহুল।


এখা‌নে  নতুন ভিসা বল‌তে আমরা পাস‌র্পো‌টে স্ট‌াম্পিং হয় নাই এমন ভিসা কে বুঝায় আর পুরাতন ভিসা বল‌তে ই‌তোমধ্যে পাস‌র্পো‌টে স্টাম্পিং ভিসা‌কে বুঝা‌নো হয় । 


এবার মূল কথায় আ‌সি।

গতকাল‌কে (১১-১০-২০২০) তা‌রি‌খে স্টাম্পিংকৃত ভিসা গু‌লি নতুন ভিসা, পূ‌র্বে স্টাম্পিংকৃত ভিসা নয়।

অর্থাৎ করোনার পূর্বে স্টাম্পিংকৃত ভিসা নয়।


@ এখানে বলে রাখা ভাল, যদি কেউ পূর্বে স্টাম্পিং ভিসা কেনন্সেল করে পুনরায় স্টাম্পিং করতে চাই তবে করতে পারবে। সে ক্ষেত্রে হাউজ ভিসা প্রসেসিং বেশ ব্যয়বহুল ও সময় সাপেক্ষ ব্যাপার।


সৌদি আরব নতুন ও পুরাতন এবং নতুন ভিসা প্র‌সে‌সিং সংক্রান্ত যে কোন তথ্য জানার জন্য ইনবক্স এ যোগাযোগ করতে পারেন। 


 ধন্যবাদ

Post a Comment

0 Comments